পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
এদিন নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন তিনি।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি শেষে ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।