হবিগঞ্জের বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা ও হিলালপুর শাহজালাল (রহঃ) সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নোমান হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৪ মে) সন্ধ্যার পরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নোমান হোসেন এলাকায় একজন সজ্জন, বিনয়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নোমান হোসেনের ইন্তেকালে এলাকাবাসী, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক প্রকাশ করা হয়েছে।