ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৯ মে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি ঘিরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের উপস্থিতিতে হলরুম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। এতে শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ইউসেব-এর ১৯তম কার্যকরী কমিটির সভাপতি কাউসার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদিয়ান কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মো. আইয়ুব আলী, বাহুবল কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রকিব এবং পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পঙ্কজ কান্তি গোপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসেব স্থায়ী পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজান মিয়া।
অনুষ্ঠানের একপর্যায়ে ইউসেব-এর বার্ষিক ম্যাগাজিন ‘একুশে’-এর ১৭তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ম্যাগাজিন তুলে দেওয়া