হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
সোমবার (১১ মে) এক শোকবার্তায় তিনি বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।