
মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর আগামীকাল শুক্রবার (১২ জুন ২০২৬) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সফর করবেন। সফরকালে তিনি বাহুবলের দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট (The Palace Luxury Resort)-এ একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জানা গেছে, সরকারি কর্মসূচি শেষে বিকাল ২টায় দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট-এর সভাকক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। এতে দলের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর আসার বিষয়ে নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। নেতাকর্মীরা তাঁর আগমনকে স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে।
বাহুবল বার্তা ডেস্ক 



















