Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি হবিগঞ্জ জেলা ভেকু শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মেলার উদ্বোধনের তারিখ ঘোষণা করে মাঠে শতাধিক স্টল স্থাপন এবং বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে তা পণ্ড হয়ে যায়। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হলেও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।

অনুমতি ছাড়াই মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১২ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযান চালিয়ে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সময় আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

আপডেটের সময়: ০৯:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬