Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি হবিগঞ্জ জেলা ভেকু শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি

হবিগঞ্জের বাহুবলে বন বিভাগের বিশেষ যৌথ অভিযানে জবরদখল থেকে ২ দশমিক ৫০ একর সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সিলেট বন বিভাগের আওতাধীন শায়েস্তাগঞ্জ রেঞ্জের পুটিজুরি বন বিটের ডায়ালার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুটিজুরি বন বিটের বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানে অংশ নেয়।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

অভিযানকালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়। এতে বন বিভাগের আওতাধীন ২ দশমিক ৫০ একর বনভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

বনভূমি উদ্ধার করার পর পুনরায় যাতে কেউ তা অবৈধভাবে দখল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বন বিভাগ। সরকারি বনভূমি রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, “সরকারি বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি

আপডেটের সময়: ০৬:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬