
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ৩৫ মিনিটে তার জামাইকা যাওয়ার কথা ছিল। নির্ধারিত ফ্লাইটে ওঠার জন্য বিমানবন্দরে গেলে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
মাহদী হাসানের দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান তিনি।
পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
এদিকে, মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাহুবল বার্তা ডেস্ক 












