Dhaka ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি হবিগঞ্জ জেলা ভেকু শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ

Screenshot

-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের শপথ গ্রহণের পাশাপাশি হাসপাতালের নিয়মকানুন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আখতার নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং শপথ পাঠ পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবা করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান। এ সময় আদ-দীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালের নিয়মাবলি, পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিভিন্ন বিভাগের প্রধানরাও বক্তব্য দেন। তাঁরা চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, রোগীদের প্রতি সহমর্মিতা এবং সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আদ-দীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ বলেন, আদ-দীন মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাঁদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, তাঁদের সামনে মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবীন চিকিৎসকেরা তাঁদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এবং আদ-দীনের সুনাম আরও সমুন্নত রাখবেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ-দীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণ বা কোয়ালিটি অ্যাসুরেন্স বিষয়ে আলোচনা করেন। তিনি রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ এবং চিকিৎসাসেবার গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

ইন্টার্ন ইনডাকশন সেশনে নবীন চিকিৎসকদের দায়িত্বশীল, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রতি সহমর্মিতা, পেশাগত নৈতিকতা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

#bahubalbarta #NewsUpdate #hospital #addi medical

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ

আপডেটের সময়: ১১:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬