Dhaka ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ: ভাসানীর লংমার্চের ৫০ বছর

আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা দিবস। ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত লংমার্চের ৫০ বছর পূর্তি আজ।

১৯৭৬ সালের এই দিনে ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ ফারাক্কার অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন। লংমার্চ শেষে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হাইস্কুল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে তিনি বক্তব্য দেন। ওই ঘটনার পর থেকেই ১৬ মে ‘ফারাক্কা দিবস’ হিসেবে পরিচিতি লাভ করে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

এর আগে, ১৯৭৫ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ১৮ কিলোমিটার উজানে ভারত ফারাক্কা বাঁধ উদ্বোধন করে। সে সময় এ সিদ্ধান্তের বিরোধিতা করে ভাসানীর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

ফারাক্কা বাঁধের কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় মরুকরণের আশঙ্কা দেখা দেয়, যা এখনো পুরোপুরি কাটেনি বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী খরা মৌসুমে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও, তা বাস্তবে সবসময় নিশ্চিত হয়নি বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন আজ আলোচনা সভা ও কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ: ভাসানীর লংমার্চের ৫০ বছর

আপডেটের সময়: ১০:২২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬