Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

কারিগরি ত্রুটি ও জটিলতায় বন্ধ বাহুবল পাবলিক লাইব্রেরি চালুতে ইউএনও উজ্জ্বল রায়ের উদ্যোগ

হবিগঞ্জের বাহুবল উপজেলার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাবলিক লাইব্রেরি অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে গুরুত্বপূর্ণ এই জ্ঞানচর্চার কেন্দ্রটি কয়েক বছর ধরে অচল অবস্থায় পড়ে ছিল। এতে শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পাঠকরাও পাঠাগারের সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন।

জানা যায়, বাহুবল পাবলিক লাইব্রেরিটি একসময় উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নিয়মিত পত্রিকা, বইপত্র পাঠ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এটি স্থানীয়দের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে সময়ের ব্যবধানে প্রয়োজনীয় সংস্কার ও তদারকির অভাবে লাইব্রেরিটির অবকাঠামো নষ্ট হতে থাকে এবং একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের উদ্যোগে লাইব্রেরিটি পুনরায় সচল করতে সংস্কার কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

ইউএনও উজ্জ্বল রায় এ বিষয়ে জানান, “বাহুবল পাবলিক লাইব্রেরিটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপকৃত হতে পারেননি। তাই আমরা লাইব্রেরিটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে এটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি কার্যকর লাইব্রেরি একটি এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইব্রেরিটি পুনরায় চালু হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক ভূমিকা রাখবে।

তারা আরও আশা প্রকাশ করেন, সংস্কারের পাশাপাশি লাইব্রেরিতে নতুন বই সংযোজন, নিয়মিত পত্রিকা সরবরাহ এবং আধুনিক পাঠসুবিধা নিশ্চিত করা হলে এটি আবারও উপজেলার জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

কারিগরি ত্রুটি ও জটিলতায় বন্ধ বাহুবল পাবলিক লাইব্রেরি চালুতে ইউএনও উজ্জ্বল রায়ের উদ্যোগ

আপডেটের সময়: ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬