Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

কুমিল্লায় পলিটেকনিক কলেজে ‘গুপ্ত শিবির’ বলায় ছাত্রদল ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

ঘটনার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

আহতদের দেখতে হাসপাতালে গেছেন সাবেক ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নেতা মুজিবুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি বলেন, এ হামলার মাধ্যমে বিএনপির চিরচেনা সন্ত্রাসী চেহারা উন্মোচন হচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

কুমিল্লার মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, আমরা ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছি। যারা অপরাধী, তাদের শাস্তি হোক- এটা আমরা চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

আপডেটের সময়: ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুমিল্লায় পলিটেকনিক কলেজে ‘গুপ্ত শিবির’ বলায় ছাত্রদল ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ