Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম “জিয়া পরিবার: নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়” — পলাশ চৌধুরী সাংবাদিক-সংস্কৃতিকর্মী বাহুবলে দিনভর সংঘর্ষে রণক্ষেত্র: নিহত ২, আহত ৪০ বাহুবলের পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন, সভাপতি খন্দকার খুরশেদ আলম সুজন বাহুবলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা ও বাবা-মাকে গালিগালাজ: এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড বাহুবলে পাহাড়ের মাটি কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা বাহুবলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামীকাল বাহুবলে আসছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর পর্যটনে স্বপ্ন ও সম্ভাবনা: বাহুবলের পর্যটন খাত উন্নয়নে আলোচনা সভা

গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম, বাড়বে জীবনযাত্রার ব্যয়

আমদানি ব্যয় বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঘাটতি পূরণে সরকারকে বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা ও বাবা-মাকে গালিগালাজ: এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

এর আগে গত মে মাসের শুরুতে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধির প্রস্তাব জমা দেয় পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজোপাডিকো ও নেসকো। এসব প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।
পিডিবি পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। অন্যদিকে বিভিন্ন বিতরণ কোম্পানি ৩ পয়সা থেকে ২৯ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করে।

আরও পড়ুনঃ  বাহুবলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ

এদিকে বিদ্যুতের নতুন মূল্যহার নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব কেবল বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না; শিল্প উৎপাদন ব্যয়, সেচ কার্যক্রম, ক্ষুদ্র ব্যবসা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও এর প্রভাব পড়বে। ফলে বিদ্যমান মূল্যস্ফীতির চাপে থাকা ভোক্তাদের ওপর নতুন করে আর্থিক চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে পাহাড়ের মাটি কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম, বাড়বে জীবনযাত্রার ব্যয়

আপডেটের সময়: ০৪:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

আমদানি ব্যয় বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঘাটতি পূরণে সরকারকে বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

এর আগে গত মে মাসের শুরুতে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধির প্রস্তাব জমা দেয় পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজোপাডিকো ও নেসকো। এসব প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।
পিডিবি পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। অন্যদিকে বিভিন্ন বিতরণ কোম্পানি ৩ পয়সা থেকে ২৯ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করে।

আরও পড়ুনঃ  বাহুবলে দিনভর সংঘর্ষে রণক্ষেত্র: নিহত ২, আহত ৪০