Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন ও বহনের অপরাধে সানু মিয়া (পিতা: খনা মিয়া), গ্রাম তিতারকোনা, বাহুবল-কে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও অতিরিক্ত ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতারকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হলে সানু মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

অভিযান চলাকালে জব্দকৃত গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়, যা স্থানীয় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাহুবল মডেল থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। প্রশাসনের এ ধরনের কার্যক্রমে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস

আপডেটের সময়: ০৮:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬