Dhaka ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরি বাজারে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সাটিয়াজুরি বাজারে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে পড়ে ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ না করলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওয়াহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মুখলিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ,মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

সমাবেশ শেষে বিকেলে পরিচালিত এক অভিযানে উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয় এবং মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এলাকাবাসী জানান, সাটিয়াজুরি বাজারকে মাদকমুক্ত রাখতে তারা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাবেন এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

আপডেটের সময়: ০৯:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরি বাজারে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সাটিয়াজুরি বাজারে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে পড়ে ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ না করলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওয়াহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মুখলিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ,মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড