Dhaka ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

ঢাকায় তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূলকে সক্রিয় করতে রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু।

আগামী ৯ মে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভায় বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

বিশেষ করে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতুর এই আমন্ত্রণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় ও সংগঠক হিসেবে পরিচিত সিতুর অংশগ্রহণ জেলা যুবদলের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতায় কিছুটা স্থবিরতা দেখা দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কমে গেছে। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন দিকনির্দেশনা দিতে চায়।

সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন এবং সারাদেশে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা যুবদলের নেতা-কর্মীরা আশা করছেন, সফিকুর রহমান সিতুর অংশগ্রহণের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

ঢাকায় তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু

আপডেটের সময়: ০৮:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূলকে সক্রিয় করতে রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু।

আগামী ৯ মে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভায় বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বিশেষ করে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতুর এই আমন্ত্রণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় ও সংগঠক হিসেবে পরিচিত সিতুর অংশগ্রহণ জেলা যুবদলের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতায় কিছুটা স্থবিরতা দেখা দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কমে গেছে। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন দিকনির্দেশনা দিতে চায়।

সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন এবং সারাদেশে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ