Dhaka ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময়

বাহুবলের DEMON 71 এর আবারো চমক — বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন

সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলায় কলেজ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ (এএসসিজিসি)-এর “DEMON 71” টিম। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ মেলায় তাদের এই সাফল্য অর্জিত হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় জেলা পর্যায় থেকে উত্তীর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতা হয়। এতে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে “DEMON 71” টিম বিচারকদের মুগ্ধ করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

আরও পড়ুনঃ  বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ

এর আগে একই দল “8th World Invention Competition and Exhibition (WICE) Bangladesh National 2026”-এ গোল্ড মেডেল অর্জন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিক এ সাফল্যে দলটি উদ্ভাবন ও প্রযুক্তি অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছে।

আরও পড়ুনঃ  শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ

দলের সদস্যরা হলেন— মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান, মিনজাব ছাহাম, তোফাজ্জল হক ও মেহেদী হাসান সানি। এছাড়া Zantech Team প্রকল্প উন্নয়ন ও প্রযুক্তিগত সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন হানা সুলতান চৌধুরী জাফি ও মুকুট প্রতীম মেমো। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতা এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে এ অর্জনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাফল্য দেশের তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরও উৎসাহিত করবে।

Tag :

শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ

বাহুবলের DEMON 71 এর আবারো চমক — বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন

আপডেটের সময়: ১১:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬