Dhaka ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান,

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামে নিজ জমি থেকে সরকারের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ জমি থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন, যার ফলে আশপাশের ফসলি জমি, বসতভিটা, পরিবেশ এবং স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের পুত্র।

আরও পড়ুনঃ  শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, তার নিজ জমি থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।

আরও পড়ুনঃ  বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :

বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেটের সময়: ০৮:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামে নিজ জমি থেকে সরকারের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ জমি থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন, যার ফলে আশপাশের ফসলি জমি, বসতভিটা, পরিবেশ এবং স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের পুত্র।

আরও পড়ুনঃ  এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা