Dhaka ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার জাতীয় চা দিবসে সেরা মানের চা উৎপাদনে পুরস্কৃত বাহুবলের মধুপুর চা বাগান বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ বাহুবলে মানবিক সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর নতুন কমিটি ঘোষণা বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার জেলা-উপজেলায় স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী উন্নয়নের ছোঁয়া মেলেনি বাহুবলের বিহারীপুরে কাদামাখা সড়কে চরম জনদুর্ভোগ
সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করবে নবগঠিত পরিষদ

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

বাংলা সাহিত্যের প্রখ্যাত বহুভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং তাঁর আদর্শ প্রচারের লক্ষ্যে “ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীস্থ বাঁশপাতা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ।

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “ড. সৈয়দ মুজতবা আলী শুধু বাহুবল বা হবিগঞ্জের নয়, তিনি সমগ্র বাংলা সাহিত্যের গর্ব। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাহুবলের একটি সড়ক তাঁর নামে নামকরণ এবং বাহুবল পাবলিক লাইব্রেরিতে ‘মুজতবা কর্নার’ স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এর মাধ্যমে আগামী প্রজন্ম তাঁর জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “ড. মুজতবা আলীর সাহিত্য, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

আরও পড়ুনঃ  বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ— আব্দুর রকিব,আব্দুল আওয়াল তহবিলদার সবুজ,নূরুল ইসলাম মনি,জালাল উদ্দিন রুমি,এম শামসুদ্দিন,পংকজ কান্তি গোপ টিটু,আব্দুল কাদির চৌধুরী বাবুল,সৈয়দ নূরুল ইসলাম, এড. এম এ মুহিত,হাবিবুর রহমান নোমান,সৈয়দ আজহারুল ইসলাম তাহমিদ সহ প্রমুখ।

বক্তারা বলেন, ড. সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতি সংরক্ষণে পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  জাতীয় চা দিবসে সেরা মানের চা উৎপাদনে পুরস্কৃত বাহুবলের মধুপুর চা বাগান

এ সময় পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং ড. মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহুবল উপজেলা সদরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ড. সৈয়দ মুজতবা আলীর নামে নামকরণের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে পরিষদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করবে নবগঠিত পরিষদ

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

আপডেটের সময়: ০৫:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বাংলা সাহিত্যের প্রখ্যাত বহুভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং তাঁর আদর্শ প্রচারের লক্ষ্যে “ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীস্থ বাঁশপাতা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার