Dhaka ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয় চা দিবসে সেরা মানের চা উৎপাদনে পুরস্কৃত বাহুবলের মধুপুর চা বাগান বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ বাহুবলে মানবিক সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর নতুন কমিটি ঘোষণা বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার জেলা-উপজেলায় স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী উন্নয়নের ছোঁয়া মেলেনি বাহুবলের বিহারীপুরে কাদামাখা সড়কে চরম জনদুর্ভোগ বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা ও বাবা-মাকে গালিগালাজ: এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও বাবা-মাকে গালিগালাজ করার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন ২০২৬) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রমজান আলী (৩৫)। তিনি উপজেলার পশ্চিম জয়পুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মইন উল্লা।

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রমজান আলী মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং নিজ বাবা-মাকে গালিগালাজ করেন। এ অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, মাদক ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয় চা দিবসে সেরা মানের চা উৎপাদনে পুরস্কৃত বাহুবলের মধুপুর চা বাগান

বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা ও বাবা-মাকে গালিগালাজ: এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

আপডেটের সময়: ০১:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও বাবা-মাকে গালিগালাজ করার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন ২০২৬) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রমজান আলী (৩৫)। তিনি উপজেলার পশ্চিম জয়পুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মইন উল্লা।

আরও পড়ুনঃ  বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রমজান আলী মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং নিজ বাবা-মাকে গালিগালাজ করেন। এ অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, মাদক ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।