Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

বাহুবলে মানবিক সহায়তা: অসহায় পরিবার পেল নতুন বসতঘর

  • ডেস্ক ইনচার্জ
  • আপডেটের সময়: ০৩:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২২৮ সময় দেখুন

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা বাহুবল উপজেলার এক অসহায় দরিদ্র পরিবার অবশেষে পেল নতুন ঠিকানা। যুক্তরাষ্ট্র প্রবাসী এক মানবিক ব্যক্তির আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন বসতঘরটি পরিবারটির জীবনে এনে দিয়েছে স্বস্তি ও আশার আলো।
জানা যায়, উপজেলার তুঘেশ্বর গ্রামের প্রতিমা রানী দাস, সুশীল দাস ও নিবা রানী দাস দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাস করে আসছিলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
এমন পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকা প্রবাসী ও তার পরিবারের পক্ষ থেকে তাদের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২ লাখ ৭৫ হাজার ৭০৭ টাকা ব্যয়ে নির্মিত এ ঘরটি পরিবারটির জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো নির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজিদুর রহমান (পাভেল)।
নতুন ঘর পেয়ে পরিবারটির সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এতদিন খুব কষ্টে ছিলাম। এখন মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবলে মানবিক সহায়তা: অসহায় পরিবার পেল নতুন বসতঘর

আপডেটের সময়: ০৩:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা বাহুবল উপজেলার এক অসহায় দরিদ্র পরিবার অবশেষে পেল নতুন ঠিকানা। যুক্তরাষ্ট্র প্রবাসী এক মানবিক ব্যক্তির আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন বসতঘরটি পরিবারটির জীবনে এনে দিয়েছে স্বস্তি ও আশার আলো।
জানা যায়, উপজেলার তুঘেশ্বর গ্রামের প্রতিমা রানী দাস, সুশীল দাস ও নিবা রানী দাস দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাস করে আসছিলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
এমন পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকা প্রবাসী ও তার পরিবারের পক্ষ থেকে তাদের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২ লাখ ৭৫ হাজার ৭০৭ টাকা ব্যয়ে নির্মিত এ ঘরটি পরিবারটির জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো নির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজিদুর রহমান (পাভেল)।
নতুন ঘর পেয়ে পরিবারটির সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এতদিন খুব কষ্টে ছিলাম। এখন মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা