Dhaka ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০ বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’

হবিগঞ্জের বাহুবলে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মিরপুর বাজারে অবস্থিত দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পেইন শুরু হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম সচিব মো. আতাউর রহমান এবং দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি মো. আইয়ূব আলী।

আরও পড়ুনঃ  মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি

ক্যাম্পেইনে সভাপতিত্ব করবেন উত্তরা ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. জাহাঙ্গীর আলম।
আয়োজকদের পক্ষ থেকে উত্তরা ব্যাংক মিরপুর বাজার শাখার সিনিয়র ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, শিক্ষার্থীদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং ভবিষ্যতে তাদের আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

ক্যাম্পেইনটি সফল করতে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সার্বিক সহযোগিতা করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’

আপডেটের সময়: ১১:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬