Dhaka ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

বাহুবলে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিএনজি অটোরিকশা শ্রমিকদের নতুন লাইন চালু নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে বাহুবল ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল ও মিরপুর এলাকার সিএনজি শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে গত ২-৩ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। নন্দনপুর ও কটিয়াদি লাইনে দ্বন্দ্বের জেরে বাহুবল-মিরপুর ও মিরপুর-হবিগঞ্জ সড়কে সিএনজি চলাচল কার্যত বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, বাহুবল থেকে মিরপুরগামী সিএনজি আটক করা হচ্ছে, একইভাবে মিরপুর থেকে বাহুবলে আসা সিএনজিও জোরপূর্বক থামিয়ে রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোনো পক্ষই সমঝোতায় না আসায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবল এলাকার শ্রমিক নেতা মুহিবুর অভিযোগ করে বলেন, “থানার নির্দেশে আমরা মিরপুরে গাড়ি পাঠাই। সেখানে আমাদের শ্রমিকদের মারধর করে গাড়িসহ আটকে রাখা হয়েছে।”

এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা বাহুবল ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে নিতে সক্ষম হন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পর্যায়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

এ ঘটনায় এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে পুনরায় সংঘর্ষ বা সড়ক অবরোধের মতো ঘটনা ঘটতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

বাহুবলে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেটের সময়: ১০:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬