Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

মদনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি মদন শাখার উদ্যোগে “ক্যাশলেস বাংলাদেশ” বিষয়ক বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পূবালী ব্যাংক মদন শাখা থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ডিজিটাল ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।
মতবিনিময় সভায় পূবালী ব্যাংক মদন শাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দ, পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীপক কুমার খাসনবিশ, ব্যবসায়ী রূপন দাস ও কৌশিক আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, পূবালী ব্যাংক পিএলসি মদন শাখার উদ্যোগে আধুনিক ব্যাংকিং সেবা ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের এই নতুন অগ্রযাত্রায় আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। তিনি আরও বলেন, “ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ৬৭ বছর ধরে পূবালী ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি জানান, গ্রাহকদের দোরগোড়ায় সকল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্বস্তরে ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

মদনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

নেত্রকোনার মদন উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি মদন শাখার উদ্যোগে “ক্যাশলেস বাংলাদেশ” বিষয়ক বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পূবালী ব্যাংক মদন শাখা থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ডিজিটাল ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।
মতবিনিময় সভায় পূবালী ব্যাংক মদন শাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দ, পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীপক কুমার খাসনবিশ, ব্যবসায়ী রূপন দাস ও কৌশিক আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, পূবালী ব্যাংক পিএলসি মদন শাখার উদ্যোগে আধুনিক ব্যাংকিং সেবা ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের এই নতুন অগ্রযাত্রায় আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। তিনি আরও বলেন, “ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ৬৭ বছর ধরে পূবালী ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি জানান, গ্রাহকদের দোরগোড়ায় সকল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্বস্তরে ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা