Dhaka ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া

মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

সিলেট বিভাগে শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিভাগীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজীব আলী। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিভাগীয় সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ একাধিক শ্রমিকনেতাকে মামলায় আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

নেতারা আরও বলেন, ঘটনার সময় সংশ্লিষ্ট শীর্ষ নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচনী দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। অথচ তাদেরই মামলায় জড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

সভা থেকে শ্রমিকদের ঐক্য বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি সফল করতে সিলেট বিভাগের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান নেতারা।

এই কর্মবিরতির ফলে সিলেট বিভাগের সড়ক যোগাযোগে ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

আপডেটের সময়: ০১:০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬