Dhaka ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

রেজাল্ট এলো, নেই বাহুবলের কাজী রেজা—জিপিএ ৪.১১ নিয়েও অপূর্ণ রয়ে গেল স্বপ্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার পুত্র কাজী রেজার অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে সময়টা তার জীবনের এক গুরুত্বপূর্ণ আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের দিনই না ফেরার দেশে পাড়ি জমাতে হলো এই সম্ভাবনাময় শিক্ষার্থীকে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৯ আগষ্ট) রোববার দুপুরে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় কাজী রেজা। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ অসুস্থতা মনে করলেও কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

এদিকে, তার মৃত্যুর পরদিন প্রকাশিত হয়েছে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল। ফলাফলে সানশাইন মডেল হাইস্কুল থেকে জিপিএ ৪.১১ অর্জন করেছে কাজী রেজা। কিন্তু নিজের এই কষ্টার্জিত ফলাফল আর দেখা হলো না তার। পরিবারের সদস্যদের চোখে জল,যে ফলাফল নিয়ে আনন্দ করার কথা ছিল, সেটিই এখন হয়ে উঠেছে গভীর বেদনার স্মৃতি।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

রেজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী দলে দলে তার বাড়িতে ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। চারদিকে কান্না আর নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সহপাঠীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “রেজাল্ট এসেছে, কিন্তু আমাদের বন্ধু রেজা আর নেই”এই বাস্তবতা তারা মেনে নিতে পারছেন না।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

এমন হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার, সহপাঠী ও পুরো এলাকাবাসী। সবার মুখে একটাই কথা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের আগেই ঝরে গেল একটি সম্ভাবনাময় প্রাণ।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

রেজাল্ট এলো, নেই বাহুবলের কাজী রেজা—জিপিএ ৪.১১ নিয়েও অপূর্ণ রয়ে গেল স্বপ্ন

আপডেটের সময়: ০২:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬