Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার, বাহুবলে স্নানঘাটে ৩০ হাজার টাকা জরিমানা বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়তে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার, বাহুবলে স্নানঘাটে ৩০ হাজার টাকা জরিমানা

বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার, বাহুবলে স্নানঘাটে ৩০ হাজার টাকা জরিমানা

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ

আপডেটের সময়: ০৬:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ