
হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ১৯ মার্চ ঈদুল ফিতরের পূর্বে রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত ৭টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
আজ ২৬ মার্চ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায় উপজেলা পরিষদ কার্যালয়, বাহুবলে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা তুলে দেন। এ সময় মোট ১৪ বান্ডিল টিন ও নগদ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। তারই ধারাবাহিকতায় এ সহায়তা প্রদান করা হলো।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত
হাবিবুর রহমান নোমান 












