Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

অপারেশন শেষে বাড়ি ফিরলেন হাফেজ মাওঃ কামরুল ইসলাম: সড়ক দুর্ঘটনার নেপথ্যে কি গভীর রহস্য ও নির্বাচনী ষড়যন্ত্র?

  • -কাউছার মাহদী
  • আপডেটের সময়: ১০:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ১২৭ সময় দেখুন

ভয়াবহ সড়ক দুর্ঘটনার সিলেট ইবনে সিনা হাসপাতালে অপারেশন শেষে কিছুটা স্বস্থি অনুভব করায় নিজ বাসভবনে ফিরেছেন বাহুবল উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান এবং পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম, বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা কামরুল ইসলাম। তবে তাঁর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে দানা বাঁধছে গভীর রহস্য ও নানা গুঞ্জন।

পিকআপের ধাক্কায় সাবেক এই ভাইস চেয়ারম্যানের পা একাধিক জায়গায় ভেঙে যাওয়ার ঘটনাটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বাহুবল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা শাহেদ আলী ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করে বলেন, “হতে পারে সদ্য সাবেক এই সফল ভাইস চেয়ারম্যানকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই কোনো মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা চিরতরে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই পরিকল্পিত হামলা বা দুর্ঘটনা ঘটানো হয়েছে।”

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

স্থানীয় সচেতন মহলের মতে, কামরুল ইসলাম সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি উঠছে।

আরও পড়ুনঃ  বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

এদিকে বাড়িতে ফেরার পর থেকে প্রিয় এই নেতাকে দেখতে প্রতিদিন শত শত মানুষ তাঁর বাসভবনে ভিড় করছেন। মানুষের এই ভালোবাসা ও সহানুভূতিতে আপ্লুত হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ আমাকে দেখতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন। সবার এই ভালোবাসা ও উপস্থিতিতে আমি মানসিকভাবে অনেকটা সুস্থতা অনুভব করছি।”

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

তিনি এখনো পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে জানিয়ে দেশের সর্বস্তরের মানুষের কাছে এবং বিশেষ করে বাহুবলবাসীর কাছে দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া চেয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

অপারেশন শেষে বাড়ি ফিরলেন হাফেজ মাওঃ কামরুল ইসলাম: সড়ক দুর্ঘটনার নেপথ্যে কি গভীর রহস্য ও নির্বাচনী ষড়যন্ত্র?

আপডেটের সময়: ১০:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনার সিলেট ইবনে সিনা হাসপাতালে অপারেশন শেষে কিছুটা স্বস্থি অনুভব করায় নিজ বাসভবনে ফিরেছেন বাহুবল উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান এবং পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম, বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা কামরুল ইসলাম। তবে তাঁর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে দানা বাঁধছে গভীর রহস্য ও নানা গুঞ্জন।

পিকআপের ধাক্কায় সাবেক এই ভাইস চেয়ারম্যানের পা একাধিক জায়গায় ভেঙে যাওয়ার ঘটনাটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বাহুবল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা শাহেদ আলী ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করে বলেন, “হতে পারে সদ্য সাবেক এই সফল ভাইস চেয়ারম্যানকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই কোনো মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা চিরতরে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই পরিকল্পিত হামলা বা দুর্ঘটনা ঘটানো হয়েছে।”

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

স্থানীয় সচেতন মহলের মতে, কামরুল ইসলাম সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি উঠছে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত