Dhaka ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবল মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লীর ঈদের জামায়াত, ঈদগাহ নির্মাণের আহ্বান

ত্যাগ ও কোরবানির মহিমায় হবিগঞ্জের বাহুবল উপজেলায় পবিত্র ঈদুল আজহার সর্ববৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসা মাঠে এ জামায়াত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

জামায়াতের পূর্বে কোরবানির মাসায়েলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে আলোচনা করেন অত্র মাদ্রাসা মসজিদের খতিব ও জামিয়ার শিক্ষা সচিব মুফতি কবির আহমেদ জাকারিয়া।

এছাড়াও মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার নায়েবে মুহতামিম, সুপরিচিত আলেম মাওলানা আজিজুর রহমান মানিক।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করতে পারা আল্লাহর এক বিশেষ নিয়ামত। এ সময় তারা বাহুবল উপজেলা সদরে একটি স্থায়ী ঈদগাহ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এছাড়া চলতি বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় তা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের পক্ষ থেকে মুসল্লীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবল মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লীর ঈদের জামায়াত, ঈদগাহ নির্মাণের আহ্বান

আপডেটের সময়: ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬