Dhaka ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযানে মোঃ তাউস মিয়া (পিতা: জিতু মিয়া, গ্রাম: ইসাকপুর)কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে উত্তোলন ও পরিবহন করা দুই গাড়ি সিলিকা বালু জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু বাণিজ্যের বিরুদ্ধে এ অভিযান এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত গভীর সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে একটি দুঃসাহসী অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ধরা পড়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের একটি চক্র। এ সময় তাউস মিয়ার নেতৃত্বে উত্তোলিত ও পরিবহনাধীন সিলিকা বালুবাহী দুটি গাড়ি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের এ তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এলেও স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এ অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চলছিল।

অনুসন্ধানে জানা গেছে, মোঃ তাউস মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, তিনি ‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক’ পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে এ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দিনের বেলায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এবং রাতের আঁধারে ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের মাধ্যমে তা বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। ইতোমধ্যে বালু উত্তোলনের কারণে আশপাশের বসতভিটা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলেও জানান তারা।

সচেতন মহলের মতে, এমন অভিযান নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত না হলে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে এ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কোনোভাবেই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”

প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে বাহুবলে অবৈধ সিলিকা বালু উত্তোলনের এ দৌরাত্ম্য দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ১০:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬