Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

বাহুবলে নতুন এসিল্যান্ড সায়ীদ মুহাম্মদ, শেষ হলো ১১৪ দিনের শূন্যতা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দীর্ঘ প্রায় ১১৪ দিন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ শূন্য থাকার পর অবশেষে নবযোগদান করেছেন জনাব সায়ীদ মুহাম্মদ। তাঁকে ফুল দিয়ে বরণ করেছে উপজেলা প্রশাসন, বাহুবল।

সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত এ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

উল্লেখ্য, গত ১ মার্চ সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হলে টানা ১১৪ দিন এ পদটি শূন্য ছিল। এতে নামজারি, খারিজ, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবায় ধীরগতি দেখা দেয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। মোবাইল কোর্ট কার্যক্রমও ব্যাহত হওয়ায় বিভিন্ন অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ ছিল।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

ইউএনও উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ফলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার হবে এবং ভূমি সেবায় আরও গতি ফিরবে।”

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

এ সময় উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এসিল্যান্ডের যোগদানের মাধ্যমে দীর্ঘদিনের সেবা জট নিরসন হবে এবং ভূমি সেবায় স্বাভাবিক গতি ফিরে আসবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

বাহুবলে নতুন এসিল্যান্ড সায়ীদ মুহাম্মদ, শেষ হলো ১১৪ দিনের শূন্যতা

আপডেটের সময়: ১০:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬