
খোয়াই নদীর ভয়াবহ ভাঙন ও বন্যায় প্লাবিত বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ–বাহুবল আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবারসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।
বন্যাকবলিত বাহুবল উপজেলার দ্বীমুড়া, চন্দ্রছড়ী, কটিয়াদী ও তারাপাশা এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এতে স্থানীয় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সংসদ সদস্যের প্রতিনিধি আজাদ আলী সুমন এবং নবীগঞ্জ–বাহুবল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মখলিছুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
বাহুবল বার্তা ডেস্ক 









