Dhaka ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০ বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড বাহুবলে দুই বাসে ভারতীয় পণ্যের চালান, কম্বল-চকলেটসহ গ্রেফতার ৭ বাহুবলে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলায় পোল্ট্রি খামার ব্যবসায়ী নিহত বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ড. রেজা কিবরিয়ার গভীর শোক

মহান স্বাধীনতা দিবসে বাহুবল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জের বাহুবল প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
তারা আরও বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।