Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া

অকটেনের দাম বাড়িয়ে বিক্রি: বাহুবলের কল্যাণপুরে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ময়না মিয়া (৬৩) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পরিচালিত এক অভিযানে এ দণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ময়না মিয়া সরকার নির্ধারিত ১৪০ টাকার পরিবর্তে প্রতি লিটার অকটেন ২০০ টাকায় বিক্রি করছিলেন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। তিনি জানান, বাজারে অস্থিরতা সৃষ্টি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

তিনি আরও বলেন, “কোনো অসাধু ব্যবসায়ী যদি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এমন পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

অকটেনের দাম বাড়িয়ে বিক্রি: বাহুবলের কল্যাণপুরে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০১:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬