Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ জঙ্গল সলিমপুর। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পায়। ব্যবসায়ীদের বাসভবনে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা ও চাঁদাবাজির ঘটনায় সরকার কঠোর অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

তিনি জানান, অপরাধ দমনে গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সন্ত্রাসীদের গড়ে তোলা সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের পূর্ণ সফলতা অর্জন সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এর পেছনে জড়িত ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমরা জনগণের সরকার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা বিভিন্ন কারণে এখানে বসতি স্থাপন করেছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এসময় উচ্ছেদ সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

জঙ্গল সলিমপুর এলাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে চলছে।

এছাড়া বায়েজিদ লিংক এলাকায় খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকাও সন্ত্রাসমুক্ত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেটের সময়: ১২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ জঙ্গল সলিমপুর। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পায়। ব্যবসায়ীদের বাসভবনে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা ও চাঁদাবাজির ঘটনায় সরকার কঠোর অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তিনি জানান, অপরাধ দমনে গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সন্ত্রাসীদের গড়ে তোলা সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের পূর্ণ সফলতা অর্জন সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এর পেছনে জড়িত ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমরা জনগণের সরকার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা বিভিন্ন কারণে এখানে বসতি স্থাপন করেছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

এসময় উচ্ছেদ সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

জঙ্গল সলিমপুর এলাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে চলছে।

এছাড়া বায়েজিদ লিংক এলাকায় খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড