Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খল আচরণ, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা বাহুবলে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাহুবল-রাজাপুর সড়কে সংস্কারে ভয়াবহ অনিয়ম, বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইম কোডের ওপরই পিচ—টাকা লুটের অভিযোগ বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের অভিযানে বাড়িতে আটকে রাখা মায়া হরিণ উদ্ধার, জরিমানা ২৫ হাজার টাকা বাহুবলে গভীর রাতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২.৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু, বাহুবলে শোকের ছায়া গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম, বাড়বে জীবনযাত্রার ব্যয় হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের অভিযানে জুয়াড়ি আটক, ১৫ দিনের কারাদণ্ড

পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু, বাহুবলে শোকের ছায়া

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— আইনউদ্দিন (৫০), পিতা মৃত সুরুজ আলী এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)। তারা উভয়েই উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  বাহুবলে গভীর রাতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২.৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

শুক্রবার (০৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করেন তারা। এ সময় পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে সেটি পুনরায় সংযোগ স্থাপন করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুনঃ  বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা

স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানা পুলিশের কর্মকর্তা বি. এম সাদ্দাম বলেন, খবর পেয়ে আমরা বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হই। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বাহুবলে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খল আচরণ, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু, বাহুবলে শোকের ছায়া

আপডেটের সময়: ০৪:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— আইনউদ্দিন (৫০), পিতা মৃত সুরুজ আলী এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)। তারা উভয়েই উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খল আচরণ, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

শুক্রবার (০৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করেন তারা। এ সময় পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে সেটি পুনরায় সংযোগ স্থাপন করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুনঃ  বাহুবল-রাজাপুর সড়কে সংস্কারে ভয়াবহ অনিয়ম, বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইম কোডের ওপরই পিচ—টাকা লুটের অভিযোগ