
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানির পর এই অর্থদণ্ড আরোপ করা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, জরিমানার অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে আইন বাস্তবায়নে অধিদপ্তরের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের একটি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বাহুবল বার্তা ডেস্ক 









