
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুপরিচিত ও নির্ভরযোগ্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘আল মদিনা ল্যান্ড প্রপার্টি’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী বছরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়।
গতকাল (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আকনজী রেস্টুরেন্টে অনুষ্ঠিত বৈঠকে দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যরা অংশ নেন। এ সময় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমেও সদস্যদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওঃ কামরুল ইসলামকে সভাপতি এবং মাওঃ আহমদ আলী ফয়ছলকে সেক্রেটারি ও হাফেজ মাওঃ আব্দুল গফফারকে কোষাধ্যক্ষ করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি গঠনের পর প্রতিষ্ঠানের বিগত তিন বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা, সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও আস্থার ভিত্তিতে ‘আল মদিনা ল্যান্ড প্রপার্টি’র কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া হবে। দেশ ও প্রবাসে থাকা সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা প্রতিষ্ঠানের আগামী দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
-কাউছার মাহদী 









