Dhaka ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলে জ্বালানি সংকট, কৃষি উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান—ড. জি. এম. সরফরাজ, জেলা প্রশাসক, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন বাহুবলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা প্রশাসক উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।

সভায় প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার এবং স্থানীয় সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

মতবিনিময়কালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, এতে সরকারের প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই। তবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ধান কাটার মৌসুমে হারভেস্টার মেশিন পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

তিনি আরও বলেন, শ্রমিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে ইটভাটা ও চা বাগানের শ্রমিকদের সম্পৃক্ত করে সম্মিলিতভাবে ধান কাটার কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এছাড়া জেলা প্রশাসক বাহুবলকে একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ উপজেলায় এখনো পর্যটন খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করে বাহুবলকে দেশের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানে উন্নীত করার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা প্রশাসন ও জনগণের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলে জ্বালানি সংকট, কৃষি উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান—ড. জি. এম. সরফরাজ, জেলা প্রশাসক, হবিগঞ্জ

আপডেটের সময়: ০৮:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন বাহুবলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা প্রশাসক উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।

সভায় প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার এবং স্থানীয় সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মতবিনিময়কালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, এতে সরকারের প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই। তবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ধান কাটার মৌসুমে হারভেস্টার মেশিন পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

তিনি আরও বলেন, শ্রমিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে ইটভাটা ও চা বাগানের শ্রমিকদের সম্পৃক্ত করে সম্মিলিতভাবে ধান কাটার কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ