Dhaka ০১:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলের DEMON 71 এর আবারো চমক — বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন

সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলায় কলেজ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ (এএসসিজিসি)-এর “DEMON 71” টিম। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ মেলায় তাদের এই সাফল্য অর্জিত হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় জেলা পর্যায় থেকে উত্তীর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতা হয়। এতে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে “DEMON 71” টিম বিচারকদের মুগ্ধ করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

এর আগে একই দল “8th World Invention Competition and Exhibition (WICE) Bangladesh National 2026”-এ গোল্ড মেডেল অর্জন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিক এ সাফল্যে দলটি উদ্ভাবন ও প্রযুক্তি অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছে।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

দলের সদস্যরা হলেন— মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান, মিনজাব ছাহাম, তোফাজ্জল হক ও মেহেদী হাসান সানি। এছাড়া Zantech Team প্রকল্প উন্নয়ন ও প্রযুক্তিগত সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন হানা সুলতান চৌধুরী জাফি ও মুকুট প্রতীম মেমো। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতা এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুনঃ  বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে এ অর্জনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাফল্য দেশের তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরও উৎসাহিত করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলের DEMON 71 এর আবারো চমক — বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন

আপডেটের সময়: ১১:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলায় কলেজ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ (এএসসিজিসি)-এর “DEMON 71” টিম। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ মেলায় তাদের এই সাফল্য অর্জিত হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় জেলা পর্যায় থেকে উত্তীর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতা হয়। এতে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে “DEMON 71” টিম বিচারকদের মুগ্ধ করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এর আগে একই দল “8th World Invention Competition and Exhibition (WICE) Bangladesh National 2026”-এ গোল্ড মেডেল অর্জন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিক এ সাফল্যে দলটি উদ্ভাবন ও প্রযুক্তি অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

দলের সদস্যরা হলেন— মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান, মিনজাব ছাহাম, তোফাজ্জল হক ও মেহেদী হাসান সানি। এছাড়া Zantech Team প্রকল্প উন্নয়ন ও প্রযুক্তিগত সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন হানা সুলতান চৌধুরী জাফি ও মুকুট প্রতীম মেমো। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতা এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড