Dhaka ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার জাতীয় চা দিবসে সেরা মানের চা উৎপাদনে পুরস্কৃত বাহুবলের মধুপুর চা বাগান বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ বাহুবলে মানবিক সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর নতুন কমিটি ঘোষণা বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার জেলা-উপজেলায় স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী উন্নয়নের ছোঁয়া মেলেনি বাহুবলের বিহারীপুরে কাদামাখা সড়কে চরম জনদুর্ভোগ

বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে বিশেষ পঞ্চম স্থান অর্জন করেছে সিলেটের উদ্ভাবক দল Team DEMON71। তবে ফলাফল প্রকাশের পর মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

গত ১৪ থেকে ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। বাহুবলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রতিনিধিত্বকারী Team DEMON71 তাদের উদ্ভাবিত ‘চতুর্থ প্রজন্মের এআই-ভিত্তিক রোভার’ প্রদর্শন করে। বোমা নিষ্ক্রিয়করণ, সার্ভেলেন্স ও নেটওয়ার্ক জ্যামিংসহ নানা প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন প্রকল্পটি দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে বলে দলের দাবি।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

ফলাফল ঘোষণার পর দলটির সদস্যরা অভিযোগ করেন, বিভাগীয় পর্যায়ে তাদের পেছনে থাকা একটি দল জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ বিষয়ে দলের সদস্য তারিকুর রহমান বলেন, “প্রথম স্থান পাওয়া কিছু প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি বাজারে সহজলভ্য। আমাদের উদ্ভাবনের তুলনায় সেগুলোর প্রযুক্তিগত জটিলতা ও গবেষণাধর্মী দিক কম বলে আমরা মনে করি। তাই জাতীয় পর্যায়ের মূল্যায়নের মানদণ্ড নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।”

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

দলের সদস্যদের দাবি, বিচার প্রক্রিয়ার ভিন্নতা সম্পর্কে জানতে চাইলে তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলেন। তবে এ বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেন। যদিও এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, Team DEMON71 সম্প্রতি WICE ২০২৬-এ জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা থাকলেও জাতীয় পর্যায়ের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন দলের সদস্যরা।

আরও পড়ুনঃ  শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

তবে ফলাফল নিয়ে প্রশ্ন থাকলেও গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি। প্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান Zan Tech-এর সহযোগিতায় ভবিষ্যতেও নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করার কথাও জানান তারা।

Team DEMON71-এর সদস্যরা হলেন— মো. তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান, মিনজাব সাহাম, সৈয়দ মেহেদী হাসান সানি ও তোফাজ্জল হক।

Tag :
জনপ্রিয় পোস্ট

শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ

আপডেটের সময়: ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে বিশেষ পঞ্চম স্থান অর্জন করেছে সিলেটের উদ্ভাবক দল Team DEMON71। তবে ফলাফল প্রকাশের পর মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

গত ১৪ থেকে ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। বাহুবলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রতিনিধিত্বকারী Team DEMON71 তাদের উদ্ভাবিত ‘চতুর্থ প্রজন্মের এআই-ভিত্তিক রোভার’ প্রদর্শন করে। বোমা নিষ্ক্রিয়করণ, সার্ভেলেন্স ও নেটওয়ার্ক জ্যামিংসহ নানা প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন প্রকল্পটি দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে বলে দলের দাবি।

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে হামলা: নুর আলীকে কুপিয়ে গুরুতর জখম

ফলাফল ঘোষণার পর দলটির সদস্যরা অভিযোগ করেন, বিভাগীয় পর্যায়ে তাদের পেছনে থাকা একটি দল জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ বিষয়ে দলের সদস্য তারিকুর রহমান বলেন, “প্রথম স্থান পাওয়া কিছু প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি বাজারে সহজলভ্য। আমাদের উদ্ভাবনের তুলনায় সেগুলোর প্রযুক্তিগত জটিলতা ও গবেষণাধর্মী দিক কম বলে আমরা মনে করি। তাই জাতীয় পর্যায়ের মূল্যায়নের মানদণ্ড নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।”

আরও পড়ুনঃ  বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দলের সদস্যদের দাবি, বিচার প্রক্রিয়ার ভিন্নতা সম্পর্কে জানতে চাইলে তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলেন। তবে এ বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেন। যদিও এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, Team DEMON71 সম্প্রতি WICE ২০২৬-এ জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা থাকলেও জাতীয় পর্যায়ের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন দলের সদস্যরা।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার