Dhaka ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলের জেলা চ্যাম্পিয়ন ইব্রাহিম তথ্য না পাওয়ায় বিভাগীয় হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি

সময়মতো সঠিক তথ্য ও নোটিশ না পাওয়ার অভিযোগে বিভাগীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে হবিগঞ্জ জেলার প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রাকিব।

বৃহস্পতিবার (২১ মে) সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও পূর্ব নির্দেশনা না পাওয়ায় সে এতে অংশ নিতে পারেনি।

অভিযোগ উঠেছে, জেলা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। ফলে জেলা চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ ধাপে অংশগ্রহণের সুযোগ হারাতে হয়েছে বাহুবল উপজেলার পুটিজুরি ইসলামিয়া আরাবিয়া মাদরাসার হিফজ বিভাগের এই শিক্ষার্থীকে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

আবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’ (গ্রুপ-ক, ১০ পারা)-এ ইব্রাহিম হোসেন রাকিব কৃতিত্বের সঙ্গে হবিগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। নিয়ম অনুযায়ী, জেলা পর্যায়ে বিজয়ী হিসেবে ২১ মে সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু প্রতিযোগিতার সময়সূচি কিংবা প্রয়োজনীয় কোনো নির্দেশনা জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থী বা মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। এতে একজন মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি পুরো প্রতিষ্ঠান ও এলাকার সম্মান ক্ষুণ্ন হয়েছে।

এ বিষয়ে বাহুবলের ঐতিহ্যবাহী পুটিজুরি ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর জন্য পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মেধাবী শিক্ষার্থীর ন্যায্য সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলের জেলা চ্যাম্পিয়ন ইব্রাহিম তথ্য না পাওয়ায় বিভাগীয় হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি

আপডেটের সময়: ০৫:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সময়মতো সঠিক তথ্য ও নোটিশ না পাওয়ার অভিযোগে বিভাগীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে হবিগঞ্জ জেলার প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রাকিব।

বৃহস্পতিবার (২১ মে) সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও পূর্ব নির্দেশনা না পাওয়ায় সে এতে অংশ নিতে পারেনি।

অভিযোগ উঠেছে, জেলা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। ফলে জেলা চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ ধাপে অংশগ্রহণের সুযোগ হারাতে হয়েছে বাহুবল উপজেলার পুটিজুরি ইসলামিয়া আরাবিয়া মাদরাসার হিফজ বিভাগের এই শিক্ষার্থীকে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

আবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’ (গ্রুপ-ক, ১০ পারা)-এ ইব্রাহিম হোসেন রাকিব কৃতিত্বের সঙ্গে হবিগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। নিয়ম অনুযায়ী, জেলা পর্যায়ে বিজয়ী হিসেবে ২১ মে সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু প্রতিযোগিতার সময়সূচি কিংবা প্রয়োজনীয় কোনো নির্দেশনা জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থী বা মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। এতে একজন মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি পুরো প্রতিষ্ঠান ও এলাকার সম্মান ক্ষুণ্ন হয়েছে।

এ বিষয়ে বাহুবলের ঐতিহ্যবাহী পুটিজুরি ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর জন্য পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড