Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলের পশ্চিম ভাদেশ্বরে ঝুঁকিপূর্ণ সাঁকু, প্রতিবেদন দেখে ইউএনওর সরেজমিন পরিদর্শন, দ্রুত সংস্কারের উদ্যোগ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর (ঘোলগাঁও) এলাকার ভাঙা সড়ক নিয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে তৎপর হয়েছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকু দিয়ে চলাচলের বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসীও এ সময় উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

পরিদর্শনকালে ইউএনও ভাঙা সড়কের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং জনগণের ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুততম সময়ে সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ইউএনও উজ্জ্বল রায় জানান, জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

উল্লেখ্য, গত বছরের বর্ষা মৌসুমে করাঙ্গী নদীর তীব্র স্রোতে সড়কটির একটি অংশ ভেঙে যায়। এরপর দীর্ঘ এক বছরেও সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়রা বাধ্য হয়ে বাঁশের সাঁকু নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিলেন। এতে করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

এলাকাবাসী জানান, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই দ্রুত উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত কাজ শুরু হয়ে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলের পশ্চিম ভাদেশ্বরে ঝুঁকিপূর্ণ সাঁকু, প্রতিবেদন দেখে ইউএনওর সরেজমিন পরিদর্শন, দ্রুত সংস্কারের উদ্যোগ

আপডেটের সময়: ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর (ঘোলগাঁও) এলাকার ভাঙা সড়ক নিয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে তৎপর হয়েছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকু দিয়ে চলাচলের বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসীও এ সময় উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

পরিদর্শনকালে ইউএনও ভাঙা সড়কের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং জনগণের ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুততম সময়ে সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ইউএনও উজ্জ্বল রায় জানান, জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড