Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হবিগঞ্জের বাহুবল উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল বারী মজুমদার এবং সঞ্চালনা করেন প্রভাষক মো. ফারুক হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ছিদ্দিক মিয়া। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম ও আব্দুল আহাদ কাজল, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, বাহুবল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ রাসেল, বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন চৌধুরী এবং মিরপুর সানশাইন স্কুলের পরিচালক এম. সামসউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং মনোযোগ, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং নারী শিক্ষার প্রসার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা নতুন প্রধান ফটক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন, একাডেমিক ভবন সম্প্রসারণ এবং কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করার দাবি জানান। এ সময় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার ব্যক্তিগত উদ্যোগে কলেজের প্রধান ফটক নির্মাণকাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন।

বক্তারা আরও বলেন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, সমৃদ্ধ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

উল্লেখ্য, এ বছর কলেজ থেকে ৭৫ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত বছর কলেজ শাখা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাহুবল উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে সুনাম কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেটের সময়: ০৫:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬