Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার জাতীয় চা দিবসে সেরা মানের চা উৎপাদনে পুরস্কৃত বাহুবলের মধুপুর চা বাগান বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ বাহুবলে মানবিক সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর নতুন কমিটি ঘোষণা বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার জেলা-উপজেলায় স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী উন্নয়নের ছোঁয়া মেলেনি বাহুবলের বিহারীপুরে কাদামাখা সড়কে চরম জনদুর্ভোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  জেলা-উপজেলায় স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি র‌্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। ভেজাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

আরও পড়ুনঃ  বাহুবলের উদ্ভাবক দল DEMON71 জাতীয় পর্যায়ে পঞ্চম, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ

পরবর্তীতে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান। এর আগে পদোন্নতি বঞ্চিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলে তা অসদাচরণ হিসেবে গণ্য করে তৎকালীন সরকার তাকে ‘তিরস্কার’ শাস্তি প্রদান করে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২২ সালের মে মাসে জারি করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: জরিমানা দেড় লাখ, দুটি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন
Tag :
জনপ্রিয় পোস্ট

শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

শাহজালাল (রহ.) মাজারের দানবক্স ইস্যুর আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

আপডেটের সময়: ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  জেলা-উপজেলায় স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি র‌্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। ভেজাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যারিস্টার