Dhaka ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

বাহুবলে মানবিক সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর নতুন কমিটি ঘোষণা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

“ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ”-এর বাহুবল উপজেলা শাখার আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মাধবপুর, হবিগঞ্জ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বাহুবল উপজেলা শাখার সভাপতি হিসেবে হাবিবুর রহমান নোমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ শাহিন মিয়া, সহ-সভাপতি হিসেবে জুবাইদ আহমেদ জাবিদ ও আব্দুল আজিজ মারজান, সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ এমরান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জাহেদ তালুকদার দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

Blodd for Life in Bangladesh ২০২০ সাল থেকে বাহুবল উপজেলায় মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি রক্তদান কার্যক্রমকে কেন্দ্র করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলে, যার মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

সংগঠনের স্বেচ্ছাসেবীরা দিন-রাত নিরলসভাবে জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করে থাকেন। এ পর্যন্ত প্রায় এক হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও বিতরণের মাধ্যমে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত হচ্ছে।
রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বন্যা, শীতকালসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেছে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

এছাড়াও সংগঠনটি অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করে থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি এলাকায় একটি আস্থার মানবিক সংগঠন হিসেবে পরিচিতি অর্জন করেছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণে তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবলে মানবিক সংগঠন “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ” এর নতুন কমিটি ঘোষণা

আপডেটের সময়: ১২:৫৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬