Dhaka ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া

১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন ১০ জন। বিজয়ী প্রার্থীরা হলেন—
সভাপতি পদে মোহাম্মদ আব্দাল হোসেন ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শাহজাহান তালুকদার পেয়েছেন ২৬৩ ভোট।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

সিনিয়র সহ-সভাপতি পদে অমল কুমার ২২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম মিয়া ৩১৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার আলী ১৩০ ভোট, অর্থ সম্পাদক পদে শাহ আলম ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে হুমায়ুন কবির ২৭৮ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান ২৮৫ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে নূরে জান্নাত শেফা ২৯৩ ভোট এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আহমদ হাসান ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটকে ঘিরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কমিটির বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে শিক্ষক কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

১৩ বছর পর নির্বাচন: বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান

আপডেটের সময়: ০৭:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬