
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের বেঁদেপল্লী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অদ্য রাত ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে ইয়াবা সেবন ও বহনের অভিযোগে পায়েল মিয়া (২৭) নামক এক যুবককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাকে আটক করা হলে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে মাদক সেবন ও বহনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে উক্ত দণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের একটি দল এসআই ইব্রাহিম আকন্দের নেতৃত্বে অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাহুবল বার্তা ডেস্ক 







