Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাহুবলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ঘুরে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী।

আরও পড়ুনঃ  বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ

আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার মনোনীত প্রতিনিধি আজাদ আলী সুমন, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, সাংবাদিক ও সুধিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ

সভায় আরও জানানো হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Tag :

প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাহুবলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ঘুরে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী।

আরও পড়ুনঃ  একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার

আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার মনোনীত প্রতিনিধি আজাদ আলী সুমন, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, সাংবাদিক ও সুধিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা